News Bangla 24 BD | আজ বিশ্ব কুষ্ঠ দিবস
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

আজ ২৯ জানুয়ারি, রোববার। বিশ্ব কুষ্ঠ দিবস। কুষ্ঠ একটি জীবাণুঘটিত রোগ। সঠিক চিকিৎসায় কুষ্ঠ রোগ সম্পূর্ণ ভালো হয়। দেশের সরকারি হাসপাতাল ও এনজিও দ্বারা পরিচালিত কুষ্ঠ ক্লিনিকে বিনামূল্যে এ রোগের চিকিৎসা প্রদান করা হয়। এই রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য। যদিও এই রোগের টিকা এখনো আবিষ্কৃত হয়নি।

দি লেপ্রোসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশের তথ্যমতে- দেশে ৩৫ হাজার মানুষ বর্তমানে কুষ্ঠরোগে আক্রান্ত। সরকার দেশে বিনামূল্যে কুষ্ঠ রোগীদের ওষুধ ও চিকিৎসা সেবা দিলেও তারা মানবেতর জীবন-যাপন করছে।

অার এর কারণ হিসেবে সংস্থাটি বলছে-অজ্ঞতা ও কুসংস্কারের কারণে অনেকেই আক্রান্ত হওয়ার পরও চিকিতৎসা কেন্দ্রে যেতে চান না।

বাংলাদেশে অনেক এলাকায় এখনো অনেক মানুষ মনে করে এই রোগটি অভিশাপের ফল। দি লেপ্রোসী মিশন ইন্টারন্যাশনাল-বাংলাদেশ বলছে- এজন্য গণসচেতনতা সৃষ্টি করা প্রয়োজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ