News Bangla 24 BD | হাইড্রোজেন থেকে ধাতু নির্মাণ!
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

বিজ্ঞানীরা প্রায় ১০০ বছর ধরে স্বপ্ন দেখছেন যে হাইড্রোজেনকে কীভাবে ধাতুতে পরিণত করা যায়। অবশেষে তাদের সেই স্বপ্ন সত্যি হল। যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই আবিষ্কারটি করেছেন। যদিও এর পরিমাণ খুবই সামান্য তারপরেও বিশ্বের সবচেয়ে মূল্যবান পদার্থ হিসেবে ধরা হচ্ছে এটিকে।

বিজ্ঞানীদের ধারণা, এই ধাতব হাইড্রোজেন প্রযুক্তি বিশ্বকেও বেশ নাড়িয়ে দেবে। এর ফলে অবিশ্বাস্য দ্রুতগতির কম্পিউটার, উচ্চগতির ভেসে থাকা ট্রেন, উচ্চক্ষমতাসম্পন্ন গাড়িই শুধু না, বিদ্যুৎচালিত যেকোনো জিনিসেই নাটকীয় পরিবর্তন আসবে।

বিজ্ঞানীদের ধারণা, বেশি পরিমাণে এই ধাতব হাইড্রোজেন তৈরি করা গেলে মহাবিশ্ব গবেষণাও অনেক সামনের দিকে এগিয়ে যাবে। এই আবিষ্কারের পেছনে পুরো কৃতিত্ব অধ্যাপক অইজ্যাক সিলভেরা ও ড. রাঙ্গা ডিয়াসের। তারা জানান, এটা পদার্থবিজ্ঞানের উচ্চচাপ শাখায় বহু আকাঙ্ক্ষিত আবিষ্কার।

তারা বলেন, ‘এটা পৃথিবীতে ধাতব হাইড্রোজেনের সর্বপ্রথম নমুনা। তাই আপনি যখন এটার দিকে তাকাবেন, আপনি এমন একটি কিছু দেখছেন, যেটি আগে ছিলই না। ’

তবে বিজ্ঞানীদের এই আশা আলোর মুখ দেখতে এখনো বাকি। হাইড্রোজেন থেকে তৈরি এই ধাতু সাধারণ তাপমাত্রা ও চাপে টিকতে পারবে কি না, তা জানেন না বিজ্ঞানীরা। তা নিয়েই পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন তাঁরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ