News Bangla 24 BD | কানাডায় মসজিদে গুলিতে নিহত ৫ - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

কানাডার কুইবেকের একটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন।

রোববার রাতে কুইবেক সিটির ইসলামি কালচারাল সেন্টারের শিমা সেইন্ত-ফোয় এর মসজিদেে এশার নামাজের সময় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ৪০ জন।

সেন্টারের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যাতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বেশ কয়েকটি জরুরি যান মসজিদের বাইরে অবস্থান করছে। ওই ভিডিওর ওপরে লেখা রয়েছে ‘কিছু লোক নিহত’।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, কমপক্ষে তিনজন বন্দুকধারী এ হামলায় জড়িত। হামলাকারীদের দমন করতে কানাডার ভারী অস্ত্রসজ্জিত পুলিশের একটি বিশেষ দলকে মসজিদের ভেতর ঢুকতে দেখা যায়।

উল্লেখ্য, গত বছরের জুনে এই মসজিদের দরজায় একটি কাগজে মোড়ানে শূকরের মাথা ‘উপহার’ হিসেবে রেখে যায় দুর্বৃত্তরা, যাতে লেখা ছিল ‘সাদরে আহার করুন’।

এ বিভাগের অন্যান্য সংবাদ