News Bangla 24 BD | বাংলাদেশের দল ঘোষণা আজ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক প্রায় ১৭ বছর। অথচ এতো বছরে ভারতের মাঠে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ হয়নি টাইগারদের। প্রথমবারের মতো ভারতের মাঠে আগামী ৯ জানুয়ারি একটি টেস্ট খেলবে বাংলাদেশ। ঐতিহাসিক এ ম্যাচকে সামনে রেখে আজ দুপুরে টাইগারদের দল ঘোষণা করা হবে।

এদিকে বিসিবি একটি সূত্রমতে, আজ (বুধবার) বেলা ১১ টায় দল ঘোষণা নিয়ে নির্বাচকদের সঙ্গে মিটিংয়ে বসবেন টাইগার কোচ হাথুরুসিংহে। এরপর দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে দল ঘোষণা করা হতে পারে।

ইনজুরির জন্য নিউজিল্যান্ড সফরের শেষ টেস্ট মিস করা তিন ক্রিকেটার মুশফিকুর রহিম ইমরুল কায়েস ও মুমিনুল হক সুস্থ হয়ে উঠেছেন। মুমিনুল হক ও মুশফিকুর রহিমের তাই দলে ফিরছেন এ কথা বলাই যায়। তবে ফের ইনজুরিতে পড়ার অনিশ্চিয়তা না কাটায় দলে নাও দেখা যেতে পারে ইমরুল কায়েসকে।

এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কোহলিকে অধিনায়ক করে ১৬ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত ক্রিকেট বোর্ড। ছয় বছর পর জাতীয় দলে ফিরেছেন তামিলনাড়ু উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিনব মুকুন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ