News Bangla 24 BD | চেলসি-লিভারপুল ম্যাচে জিতেনি কেউ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে মুখোমুখি হয় দুই জায়ান্ট দল চেলসি এবং লিভারপুল। চলতি মৌসুমে শিরোপার দৌড়ে এগিয়ে তারা।লিভারপুলের মাঠ আনফিল্ডে গতকালের লড়াইয়ে জয় পায়নি কোনো দলই। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১-১ ব্যবধানের ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে শক্তিশালী এই দুই প্রতিপক্ষকে।

ইংলিশ লিগে নিজের শততম ম্যাচে গোল পান ডেভিড লুইজ। কিন্তু শততম ম্যাচে গোল পেলেও জয় দিয়ে তা স্মরণীয় করে রাখতে পারেননি ব্রাজিলিয়ান এ তারকা। অন্যদিকে নিজেদের গোলরক্ষক সিমোন মিগনোলেতের অসাধারণ নৈপুণ্যে হার থেকে রক্ষা পায় স্বাগতিক লিভারপুল।

আনফিল্ডে বল মাঠ গড়ানোর ২৪ মিনিটে ডেভিড লুইজের চমৎকার গোলে এগিয়ে যায় চেলসি। ফ্রি কিক থেকে দলকে সাফল্য এনে দেন তিনি। পাঁচ মিনিট পর চেলসি ফ্রি কিক পেলে এবার উইলিয়ানের শটে পা ছোঁয়াতে পারেননি লুইজ। প্রথমার্ধে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক লিভারপুল।
বিশ্রাম শেষে ম্যাচের ৫৭ মিনিটে লিভারপুলকে সমতায় ফেরান ভিনালডাম। এ সময় জেমন মিলনারের হেডে চেলসির জাল কাঁপান ভিনালডাম।

৭৪তম মিনিটে খলনায়ক হতে বসেছিলেন ভিনালডাম। ডি বক্সে দিয়েগো কস্তাকে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা। নিজেই শট নেন স্প্যানিশ স্ট্রাইকার। বাঁ দিকে ঝাঁপিয়ে আবারও লিভারপুলের ত্রাতা মিগনোলেত।

ম্যাচের বাকি সময় দু’দল গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি। ফলে ১-১ ব্যবধানে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।

এ ড্রয়ে ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চেলসি। অন্যদিকে চার নম্বরে থাকা লিভারপুলের ভান্ডারে রয়েছে ৪৬ পয়েন্ট।

এ বিভাগের অন্যান্য সংবাদ