News Bangla 24 BD | নেইল গরসাচকে সুপ্রিম কোর্টের বিচারপতি করছেন ট্রাম্প - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

নেইল গরসাচকে সুপ্রিম কোর্টের বিচারপতি করছেন ট্রাম্প


ফেডারেল আপিল কোর্টের বিচারপতি নেইল গরসাচকে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনয় দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

সিনেট থেকে এ বিষয়টি নিশ্চিত হলে ৪৯ বছর বয়সী গরসাচ বিচারপতি আনতোনিন স্কালিয়ার পদে দায়িত্ব গ্রহণ করবেন।

তবে এই মনোনয়ন নিয়ে তীব্র সংশয় প্রকাশ করেছেন শীর্ষস্থানীয় এক ডেমোক্রেট নেতা। সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ অবস্থান। গর্ভপাত, লিঙ্গ, বন্দুক নিয়ন্ত্রণ আইন, অভিবাসী নীতিসহ অনেক স্পর্শকাতর বিষয়ে সুপ্রিম কোর্ট থেকেই শেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সে অনুযায়ী আইন জারি করা হয়।

এই মনোনয়ন সম্পর্কে ট্রাম্প বলেছেন, চমৎকার বুদ্ধিসম্পন্ন, আইনি শিক্ষায় দক্ষ এবং সংবিধান অনুযায়ী ব্যাখ্যা প্রদানসহ আরো বেশ কিছু বিষয়ে গরসাচ বেশ অভিজ্ঞ। অসামান্য আইনি দক্ষতা, মেধা, অসাধারণ শৃঙ্খলার কারণে ইতোমধ্যেই তিনি সমর্থন এবং জনপ্রিয়তা অর্জন করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসে গরসাচের মনোনয়নের বিষয়ে ঘোষণা করা হয়। এই ঘোষণার পর সুপ্রিম কোর্টের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মনোনয়ন গ্রহণ করে গরসাচ বলেছেন, ‘আমি সম্মানিত এবং বিনীত।

এ বিভাগের অন্যান্য সংবাদ