News Bangla 24 BD | সিরাজগঞ্জে আ’লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

সিরাজগঞ্জে আ’লীগের সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিকের মৃত্যু


সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ সাংবাদিক আব্দুল হালিম শিমুল মারা গেছেন। শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকা নেয়ার পথে সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় তার মৃত্যু হয়।

আব্দুল হালিম দৈনিক সমকাল পত্রিকার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর প্রতিনিধি ছিলেন।

আবদুল হাকিম দৈনিক সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি। গত বৃহস্পতিবার দুপুরে তিনি গুলিবিদ্ধ হন।

ওইদিন শাহজাদপুর পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের সমর্থকরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করে।

এ সময় উভয়পক্ষের সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হন আবদুল হাকিম।

পরে ওইদিন তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে শুক্রবার সকালে তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। পথে অবস্থার অবনতি হলে হাটিকুমরুলের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ২টার দিকে মারা যান আবদুল হাকিম।

এ বিভাগের অন্যান্য সংবাদ