News Bangla 24 BD | ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলেন ​ট্রাম্প - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলেন ​ট্রাম্প


ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র। শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়।

নতুন এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ইরানের ১৩ নাগরিক ও অন্তত ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। মার্কিন রাজস্ব বিভাগ এই নিষেধাজ্ঞার কথা ঘোষণা করে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান সম্প্রতি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। ওই পরীক্ষার জবাবেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় বলেছিলেন, ‘ইরান আগুন নিয়ে খেলা করছে—তারা বুঝতে পারছে না বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিলেন। কিন্তু আমি তেমনটা নই।’

এর জবাবে ইরান বলেছে, ‘একজন অনভিজ্ঞ ব্যক্তির’ কাছ থেকে যুক্তরাষ্ট্রের এমন ‘অনর্থক’ হুমকিতে ইরান নত স্বীকার করবে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ