ট্রাম্পের মুসলিম নিষেধাজ্ঞা আটকে দিল আদালত
মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের ওপর জারি করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা সারাদেশে সাময়িকভাবে স্থগিত করেছেন দেশটির ফেডারেল আদালত।
শুক্রবার সিয়াটলের ফেডারেল আদালতের বিচারক জেমস রবার্ট এ আদেশ দেন। খবর বিবিসি, রয়টার্সের।
ট্রাম্পের নিষেধাজ্ঞা বিষয়ক নির্বাহী আদেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলো চ্যালেঞ্জ করছে না বলে অভিযোগ করেন সরকারি আইনজীবীরা। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
এছাড়া অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন ট্রাম্পের এ-সংক্রান্ত আদেশকে সংবিধানবিরোধী বলে যে আখ্যা দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেন বিচারপতি জেমস বরার্টস।
ওই স্থগিতাদেশের ফলে নিষেধাজ্ঞায় থাকা সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আর কোনো বাধা থাকল না।
জেমস রবার্টকে নিয়োগ দিয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এই সপ্তাহের মধ্যেই আদেশের পূর্ণাঙ্গ খসড়া প্রকাশ করা হবে।
গত সপ্তাহে ট্রাম্পের এই নিষেধাজ্ঞা জারির পরপরই যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়।
স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ট্রাম্পের এই নিষেধাজ্ঞা জারির পর ইতিমধ্যে ৬০ হাজার ভিসার আবেদন ফেরত দেয়া হয়েছে।
গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের অভিবাসন গ্রহণ নীতি চার মাসের জন্য স্থগিত করে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আদেশ অনুসারে যুক্তরাষ্ট্রে প্রবেশে মুসলিম প্রধান সাতটি দেশের নাগরিকদের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা জারি করা হয়।
তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এসব দেশের খ্রিস্টানদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ হবে না।
নিষেধাজ্ঞার আওতায় পড়া দেশগুলো হল, সিরিয়া, ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন।

আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক
ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান
যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার 