News Bangla 24 BD | মুখোমুখি মার্কিন বিচার বিভাগ ও ট্রাম্প প্রশাসন - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

মুখোমুখি মার্কিন বিচার বিভাগ ও ট্রাম্প প্রশাসন


সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞায় প্রেসিডেন্টের বিতর্কিত নির্বাহী আদেশ নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে হোয়াইট হাউস ও দেশটির বিচার বিভাগ। বিচার বিভাগের সঙ্গে ট্রাম্প প্রশাসনের দ্বন্দ্ব কার্যত লড়াইয়ে মোড় নিচ্ছে। এই চিত্র পরিষ্কার হয়ে উঠেছে ট্রাম্পের নির্বাহী আদেশ সিয়াটলের একটি আদালত সাময়িকভাবে স্থগিত করায় এর বিরুদ্ধে হোয়াইট হাউস লড়াইয়ের অঙ্গীকার করায়।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সিন স্পাইসার এক বিবৃতিতে সিয়াটল ফেডারেল কোর্টের আদেশকে ‘বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন। কিন্তু পরবর্তীতে হোয়াইট হাউসের এই সেক্রেটারি বিবৃতি থেকে ‘বিপজ্জনক’ শব্দটি মুছে নতুন এক বিবৃতি দিয়েছেন।

ট্রাম্পের নির্বাহী আদেশকে ‘বৈধ এবং উপযুক্ত’ উল্লেখ করে স্পাইসার বলেছেন, ‘প্রেসিডেন্টের আদেশের উদ্দেশ্য হচ্ছে দেশকে রক্ষা করা এবং আমেরিকান জনগণকে রক্ষার জন্য তার সাংবিধানিক কর্তৃত্ব ও দায়িত্ব রয়েছে।’সিয়াটলের বিচারক জেমস রবার্ট শুক্রবার ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িকভাবে স্থগিত করে যে আদেশ দিয়েছেন তা সারাদেশে কার্যকর হবে। এর আগে যুক্তরাষ্ট্রের একাধিক ফেডারেল আদালত ট্রাম্পের ওই আদেশে স্থগিতাদেশ জারি করেন। তবে প্রথমবারের মতো সিয়াটলের আদালত সারা দেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করলেন।

এদিকে, ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসনের দায়ের করা এক অভিযোগের রায় এখনো আদালতে ঝুলে রয়েছে। সিয়াটলের আদালতের রায়ের পর ফার্গুসন বলেন, ‘আজ সংবিধানের জয় হয়েছে।’ বিচারকের আদেশকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন এই বিচারক। তিনি বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নন, এমনকি প্রেসিডেন্টও।’

ফার্গুসন বলেন, আমি শুরু থেকেই বলে আসছি, প্রতিবাদের কণ্ঠ পর্যাপ্ত নয়; যা আদালতের কক্ষে প্রয়োজন, এটি সংবিধান। ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে শুক্রবারের রায় আদালতের প্রথম নয়, এর আগেও একাধিক আদালত ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিতের রায় দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ