News Bangla 24 BD | ঘর থেকে কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কার চুরি - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

শান্তিতে নোবেল বিজয়ী এবং সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কার চুরি হয়েছে। সোমবার রাতে নয়া দিল্লিতে তার বাড়ি থেকে নোবেল পুরস্কারটি চুরি হয়। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তবে এটি মূল পুরস্কারের প্রতিলিপি (রেপলিকা)। আসল পুরস্কারটি রাষ্ট্রপতি ভবনে সংরক্ষিত আছে। কৈলাশের বাড়ি থেকে নোবেল পুরস্কারসহ আরো অনেক কিছু চুরি হয়েছে।

প্রখ্যাত শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থী ২০১৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান। তিনি ‘বাচপান বাচাও আন্দোলন’ এর প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে শ্রমজীবী শিশুদের নিয়ে কাজ করছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন সত্যার্থী। নোবেল পুরস্কার চুরির ঘটনাকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। অপরাধ এবং ফরেসনিক দল ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ এবং অন্যান্য প্রমাণাদি সংগ্রহ করেছে।

এর আগে গত বছরের নভেম্বরে কংগ্রেস নেতা এবং লোকসভার এমপি শশী থারুরের বাড়ি থেকে প্রধানমন্ত্রীর তরফ থেকে পুরস্কার হিসেবে দেয়া বেশ কয়েকটি মূর্তি, তামার তৈরি গান্ধী চশমাসহ বেশ কিছু মূল্যবান জিনিস চুরি হয়।

সত্যার্থীর বাড়ি থেকে নোবেল চুরির ঘটনায় দিল্লিজুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ