টাইগাররা ছুটি কাটালেও অনুশীলন করেছে ভারত
মঙ্গলবার হায়দরাবারে মুশফিকুর রহিমদের দিন কেটেছে কেনাকাটা-ঘুরাঘুরি-আড্ডাতেই। স্থানীয় এক শপিং মলে কেনাকাটা করেছেন প্রায় সবাই। ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের ধকল সামলে উঠতেই পুরো দলকে বিশ্রাম দিয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
আর এই সুযোগটি বেশ ভালোভাবেই লুফে নিয়েছেন হাথুরুসিংহের শিষ্যরা। আর তাই তো ব্যাট-বল থেকে বেশ দূরে ছিলেন মুশফিক-সাকিবরা। পুরো দিন যে যার মতো কাটালেও স্থানীয় সময় বিকাল ৫টায় টিম মিটিংয়ে অংশ নিয়েছে পুরো দল। ম্যাচ শুরুর আগে বুধবার শেষবারের মতো অনুশীলন করবে বাংলাদেশ। ইমরুলের ইনজুরিতে স্কোয়াডে নতুন জায়গা পাওয়া মোসাদ্দেক হোসেন এরই মধ্যে হায়দরাবাদে পৌঁছেছেন।
এদিকে মঙ্গলবার বিরাট কোহলিরা প্রথম দিনের মতো অনুশীলন করেছে রাজীব গান্ধী স্টেডিয়ামে। যদিও সাধারণ কিছু ওয়ার্মআপ করেই শেষ করেছে তারা প্রথম দিনের অনুশীলন পর্ব। ব্যাট-বলের অনুশীলনটা হয়তো বুধবারের জন্যই তুলে রেখেছেন।
আগের দিন কোহলি উইকেটের গতি-প্রকৃতির ওপর কড়া নজর রাখলেও মঙ্গলবার দায়িত্বটা তুলে নেন কোচ অনিল কুম্বলে। দলের অনুশীলনের ফাঁকে উইকেটের কাছে ঘুরেফিরে যাচ্ছিলেন তিনি। কিছু একটা ভাবছিলেনও। উইকেট কেমন হবে-কুম্বলের মতো এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সবার মনেই। অনেক জল্পনা-কল্পনা থাকলেও সাদা চোখে ঘাস দেখা গেছে।
বৃহস্পতিবার ভারত-বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে। স্পিনারদের কথা মাথায় রেখেই হয়তো ঘাস অনেকটা ছেঁটে ফেলা হবে। যদিও সংবাদ সম্মেলনে কোচ কুম্বলে বিষয়টি অস্বীকার করলেন, ‘উইকেট নয়। টিম কম্বিনেশন কেমন হচ্ছে, সেটার ওপর নির্ভর করছে সবকিছু।’

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 