আমরা সুখী দম্পতি: সানিয়া মির্জা
চ্যাট শো ‘কফি উইথ করণ’ এ নিজের বিয়ে প্রসঙ্গে ভারতের টেনিস রানি সানিয়া মির্জা বলেছেন, ‘আমরা সুখী দম্পতি।’
কিছুদিন আগে ভারতীয় মিডিয়া ফলাও করে রিপোর্ট প্রকাশ করেছিল, সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিকের বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। সম্প্রতি সানিয়ার বোনের বিয়েতে সানিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন শোয়েবও। শোয়েব-সানিয়া একসঙ্গে ছবিও তোলেন। সেই ছবি প্রকাশিত হয় সংবাদমাধ্যমে। তবুও প্রচারমাধ্যমে দু’জনের সম্পর্ক নিয়ে কালি খরচ হয়েছে। সানিয়া অবশ্য সেই সব রিপোর্ট পড়ার পরে কোনো মন্তব্য করেননি।
করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ সানিয়া নিজের বিয়ে প্রসঙ্গে বলেন, ‘আমি খুব সুখী। বলা ভাল, আমরা সুখী দম্পতি। আমাদের মধ্যে দেখা খুবই কম হয়। বেশিরভাগ সময় আমরা একে অপরের থেকে দূরে দূরে থাকি। এই কারণেই আমরা সুখী।’ এছাড়াও অতিথি হিসেবে সানিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন চিত্রপরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 