ম্যাচ বাঁচানোর চেষ্টায় বাংলাদেশ
সিরিজ শুরুর আগে বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে বলেছিলেন, শিখতে নয় ভারতে জিততে এসেছেন। হায়দরাবাদ টেস্টের প্রথম দুই দিনের খেলা শেষে বাংলাদেশের জেতার কোনো সম্ভবনা দেখা যাচ্ছে না। উল্টো এখন ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নামতে হচ্ছে সাকিবদের। তৃতীয় দিনের খেলা শুরুর সময় বাংলাদেশ পিছিয়ে ৬৪৬ রানে। ফলোঅন এড়াতেই এখনও দরকার ৪৪৭ রান। তৃতীয় দিনে এখনও পর্যন্ত বলার মত কিছু করতে পারেনি টাইগাররা। ৪ উইকেট হারিয়ে ১১৩ রান করেছে বাংলাদেশ। খাদের কিনারায় দাঁড়িয়ে দলকে টানার চেষ্টা করছেন সাকিব আর মুশফিক।
বোলিংয়ে এসেই সাকিব-রিয়াদের প্রতিরোধ ভাঙেন ইশান্ত শর্মা। ডানহাতি এই পেসারের ইনসুইং ঠিক মতো খেলতে পারেননি মাহমুদউল্লাহ। বল তার ব্যাট ফাঁকি দিয়ে প্যাডে আঘাত হানে।
এলবিডব্লিউ হওয়ার পর অন্য প্রান্তে থাকা সাকিব আল হাসানের সঙ্গে কথা বলে রিভিউ নেন তিনি। তবে আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টায়নি।
টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশের স্কোর তিন অঙ্কে যায় ৩৪তম ওভারে। তামিম ইকবাল, মুমিনুল হক ও সৌম্য সরকারের বিদায়ের পর দলকে এগিয়ে নেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান।
দলটি এখনও পিছয়ে ৫৭৪ রানে। এর আগে উমেশ যাদবের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেন মুমিনুল হক। স্টাম্পে থাকা সোজা বলে ব্যাট ছোঁয়াতে পারেননি তিনি।
প্রায় সাতশ’ রানের বিশাল সংগ্রহের জবাব দিতে নামা বাংলাদেশ দিনের শুরুতেই রান আউটে হারায় তামিম ইকবালকে। মুমিনুল হকের সঙ্গে একটি দুই রান নেওয়ার চেষ্টায় ফিরেন তিনি।
দ্বিতীয় রানটি নেওয়ার কোনো সুযোগ ছিলই না। দুই ব্যাটসম্যানই আউট হতে পারতেন। ননস্ট্রাইকিং প্রান্তে বোলার ভুবনেশ্বর কুমবার থ্রো ধরে স্টাম্প ভাঙার সময় অনেক দূরে ছিলেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 