News Bangla 24 BD | স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার একটি ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার অ্যাঙ্গোলার উত্তারাঞ্চলের শহর উইজিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ঢুকতে না পেরে সমর্থকরা হুড়োহুড়ি শুরু করলে শতাধিক আহত হন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই খেলা দেখতে আসা দর্শকের সংখ্যা স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ছাড়িয়ে গিয়েছিল।

স্থানীয় একটি হাসপাতালের মহাপরিচালক আর্নেস্তো লুইস রয়টার্সকে বলেছেন, কাউকে কাউকে একেজনের পিঠের উপর দিয়ে হেঁটে যেতে হয়েছে। আমার ৭৬ জনকে আহত অবস্থায় পেয়েছি, যাদের মধ্যে ১৭ জন মারা যান।

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। অ্যাঙ্গোলা ও পর্তুগিজ সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট জোসে এদুর্দো দস সান্তোস।

শেষ পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হয়েছে। এতে সান্তা রিতা দি ক্যাসিয়া ০-১ গোলে পরাজিত হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ