News Bangla 24 BD | মোসাক ফনসেকার প্রতিষ্ঠাতা গ্রেফতার - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

পানামা পেপারস কেলেঙ্কারির মূল হোতা ও পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পানামা সিটি থেকে মোসাক ফনসেকার প্রতিষ্ঠাতাকে গ্রেফতার করা হয়েছে।

পানামার এই আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয় গত বছরের মাঝের দিকে। ফাঁস হওয়া নথিতে, গত ৪০ বছরে বিশ্বের বিভিন্ন দেশের ক্ষমতাসীন নেতা ও তাদের আত্মীয়-স্বজনরা অর্থপাচারে জড়িত বলে উঠে আসে। এতে বিশ্বের প্রভাবশালী কয়েক ডজনেরও বেশি নেতা ও তাদের পরিবারের নাম উঠে এসেছে।

মোসাক ফনসেকার নথি বিশ্লেষণ করে ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস (আইসিআইজে) সে সময় জানায়, অর্থ পাচারে বিশ্বের শতাধিক রাষ্ট্রপ্রধান, ২০০ দেশের রাজনীতিক, খেলোয়াড়, চলচ্চিত্র তারকাসহ ২ লাখের বেশি মানুষ জড়িত। এ ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন তোলে।

স্থানীয় এক কর্মকর্তা গার্ডিয়ানকে বলেন, পানামার প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা ও মোসাক ফনসেকার প্রতিষ্ঠাতা জার্গেন মোসাক ও তার এক সহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে রাজধানী পানামা সিটি থেকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশি জিম্মায় পাঠানো হয়েছে।

পানামার অ্যাটর্নি জেনারেল কেনিয়া পোর্সেল সংবাদ সম্মেলনে বলেছেন, মোসাক ফনসেকা যে অপরাধী সংগঠন সে বিষয়ে তিনি অবগত ছিলেন। এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন দেশের সন্দেহজনক উৎসের অর্থ গোপন রাখতো।

এ বিভাগের অন্যান্য সংবাদ