News Bangla 24 BD | প্রতিরোধ গড়ে মুশফিকের সেঞ্চুরি - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

দুঃসময়ে যোগ্য সঙ্গী ছাড়াও দলকে ভরসা দিয়ে যান যিনি তিনি হলেন মুশফিকুর রহিম। আট উইকেট খুইয়ে বাংলাদেশের যখন যায়যায় অবস্থা, ঠিক তখনও অবিচল তার ব্যাট। শেষ পর্যন্ত লাল-সবুজের দেশকে লড়াকু এক শতক উপহার দিলেন মুশফিক। টেস্টে এটি তার পঞ্চম শতরানের ইনিংস।

দিনের শুরুতেই মিরাজ ফিরে গেলেও একপাশ আগলে রেখেছেন মুশফিক। তাকে সঙ্গ দিতে আসা তাসকিন আহমেদ ফিরে গেছেন ৮ রান করে। এই রিপোর্ট লেখার সময় টাইগারদের সংগ্রহ ৯ উইকেটে ৩৭৮ রান। স্বাগতিকদের চেয়ে এখনও ৩০৯ রানে পিছিয়ে আছে সফরকারীরা। মুশফিক ব্যাট করছেন ১১৬ রান নিয়ে।

টেস্টে মুশফিকুর রহিমের অভিষেকটা হয়েছিল ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে। সেরাটা দিয়ে ক্রমেই বাংলাদেশ ক্রিকেটে নিজের অবস্থান তৈরি হরে নেন তিনি। ভারতের বিপক্ষে ঐতিহাসিক টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার দলপতি মুশফিক।

টেস্টে এটা মুশফিকের পঞ্চম সেঞ্চুরি। যেখানে তার বেস্ট ২০০। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানের চমৎকার একটি ইনিংস খেলেছেন তিনি।

ভারতের হায়দরাবাদে টপঅর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে বাংলাদেশের ব্যাটিং কান্ডারি হিসেবে আবির্ভাব হয় মুশফিকের। ভারতের পাহাড়সম রানের বিপরীতে ব্যাট হাতে দলকে একাই অনেক দূর টেনে আনেন তিনি।

আশা ছিল মুশফিক-মিরাজ জুটিতে চড়ে ম্যাচ বাঁচাবে বাংলাদেশ। কিন্তু সেটি আর হলো না। মুশফিক থাকলেও দিনের শুরুতেই বিদায় নিয়েছেন সঙ্গী মেহেদী হাসান মিরাজ। শেষ ভরসার প্রতীক হয়ে দলকে এগিয়ে নিচ্ছেন টাইগার দলনেতা

এ বিভাগের অন্যান্য সংবাদ