News Bangla 24 BD | ট্রাম্প-মনোনীত ‘বিতর্কিত’ প্রুইট পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

ট্রাম্প-মনোনীত ‘বিতর্কিত’ প্রুইট পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান


যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান হিসেবে শপথ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত স্কট প্রুইট। প্রুইট এই সংস্থার কড়া সমালোচকও।

বিবিসির খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার সিনেটে প্রুইটের নিয়োগ ৫২-৪৬ ভোটে অনুমোদন পায়। ডেমোক্র্যাটদের বিরোধিতা সত্ত্বেও রিপাবলিকানরা এই অনুমোদন দেন।

গত বৃহস্পতিবার ওকলাহোমার একজন বিচারক প্রুইটকে আগামী মঙ্গলবারের মধ্যে মুক্তি দেওয়ার নির্দেশ দেন। তাঁর বিরুদ্ধে তেল ও গ্যাস কোম্পানির নির্বাহীদের সঙ্গে ই-মেইল বিনিময়ের অভিযোগ ছিল। তবে প্রুইট এই অভিযোগ অস্বীকার করেন। ডেমোক্র্যাটদের অভিযোগ, জ্বালানি প্রতিষ্ঠানের সঙ্গে প্রুইটের যোগসাজশ রয়েছে। ডেমোক্র্যাটরা ই-মেইল নিয়ে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত প্রুইটের নিয়োগের বিষয়টি বিলম্বিত করতে সিনেটে চাপ দেন।

যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) শতাধিক সাবেক সদস্য খোলা চিঠিতে প্রুইটের নিয়োগের কড়া সমালোচনা করেছেন। অনেকে প্রুইটকে ‘অযোগ্য উগ্র সমালোচক’ বলে চিহ্নিত করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ