News Bangla 24 BD | জয় দিয়ে শুরু মেয়েদের - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

আগেন দিন রোল বল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কারণে বাংলাদেশ নারী দলের খেলা ছিল না। বাংলাদেশ পুরুষ দল কাল হংকংকে আর আজ ভুটানকে হারিয়ে দ্বিতীয় পর্বে টিকিট পেয়েছে। পুরুষদের জয়ে উৎসাহী হয়ে উঠেছে নারী দলও।

আজ নিজেদের প্রথম ম্যাচে মিরপুর ইনডোর স্টেডিয়ামে নেপালকে ৮-২ গোলের ব্যবধানে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। রোল বল বিশ্বকাপের ইতিহাসে নারীদের লেভেলে নেপালের বিপক্ষে এক ম্যাচে ৫ গোল করে রেকর্ড গড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক হিয়া।

ম্যাচের তৃতীয় মিনিটেই অধিনায়ক হিয়া নেপালের বিপক্ষে গোল আদায় করে দলকে এগিয়ে নেন। কিন্তু পরের মিনিটেই নেপালের লিজা সমতায় ফেরান দলকে (১-১)। ম্যাচের ১১ মিনিটে বাংলাদেশের রাইসা ২-১ ব্যবধান গড়ে দিলেন। এরপর প্রথমার্ধ শেষ হবার আগে সাথী স্কোর নিয়ে গেলেন ৩-১। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আধিপত্ত বিস্তার করে নেপালের ডি বক্সে। নওশিন গোল দিলে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

অধিনায়ক এরপর টানা দুই গোল একাই করলে ব্যবধানে ৬-১-এ চলে যায়। নেপালের লিজা নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল আদায় করলে স্কোর দাঁড়ায় ৬-২, কিন্তু এরপর আবারও বাংলাদেশের অধিনায়ক হিয়া টানা দুই গোল করলে ৮-২ ব্যবধানে জয় পায় বাংলাদেশ। কাল বিকেল ৩টা ১৫ মিনিটে মিরপুর ইনডোরে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে ফিলিপাইনের বিপক্ষে।

ভেন্যু নম্বর ২ হ্যান্ডবল স্টেডিয়ামে দুপুরে আর্জেন্টিনা পুরুষ দল ৩-১ ব্যবধানে হারিয়েছে তানজেনিয়াকে, ইংল্যান্ড পুরুষ দল ০-১১ গোলে ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে। ভুটান ৭-১ গোলে হারিয়েছে হংকংকে, সেনেগাল-শ্রীলঙ্কা ২-২ গোলে ড্র, ডেনমার্ক ওয়াকওভার পায় ফিলিপাইনের বিপক্ষে ও ফ্রান্স পুরুষ দল ২ গোলে হারিয়েছে বেনিনকে, মায়ানমার পুরুষ দল ১০-০ গোলে হারিয়েছে হংকংকের পুরুষ দলকে।

এ বিভাগের অন্যান্য সংবাদ