News Bangla 24 BD | হাবীবাহ্ নাসরীনের কবিতা
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

তুমি মানে আমিও
হাবীবাহ্ নাসরীন

তুমি মানে তুমি নও, তুমি মানে আমিও
সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামী ও
সবচেয়ে সুরভিত, সবচেয়ে মায়াময়
ক্লান্তি শ্রান্তি শেষে প্রশান্তি ছায়াময়
টুকটাক কিছু কথা, কিছু রাগ অকারণ
যতটা তোমাকে দেখি সবটা অসাধারণ
তোমাকে দেখেই শিখি ভালোবাসা বিনিময়
আমি তো আনাড়ি খুব, কী থেকে কী যে হয়!
ভুল করে ভুল হলে ইশারায় থামিও
তুমি মানে তুমি নও, তুমি মানে আমিও!

আমি মানে আমি নই, আমি মানে তুমিও
হঠাৎ ক্লান্তি এলে ডানপাশে ঘুমিও
বামপাশে আমি রবো অপলক তাকিয়ে
চাঁদ তারা সাথী হবে রাতটাকে জাগিয়ে
তুমি যাবে ঘুমদেশে আমি হবো নিশাচর
তোমাতে নিমজ্জিত, প্রহরায় রাতভর
আঙুলে আঙুল গেঁথে পবিত্র বন্ধন
তুমি হবে আনন্দ, তুমি হবে ক্রন্দন
সুখের বাজবে বাঁশি, বেহালা, ঝুমঝুমিও
আমি মানে আমি নই, আমি মানে তুমিও!

এ বিভাগের অন্যান্য সংবাদ