News Bangla 24 BD | স্তন ক্যান্সারের ঝুঁকি এড়াতে ‘হাঁটুন’
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

স্তন ক্যান্সারের ঝুঁকি এড়াতে ‘হাঁটুন’


যদি ঋতুচক্র বন্ধ হওয়া নারীরা দৈনিক যদি এক ঘণ্টা করে হাঁটেন তাহলে তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই কমে যাবে-এমন তথ্য উঠে এসেছে একটি গবেষণায়। বিবিসিতে প্রকাশিত এক খবরে এ তথ্য দেওয়া হয়েছে।

আমেরিকান ক্যান্সার সোসাইটি নামে ওই গবেষণা প্রতিষ্ঠানটি ১৯৯২-৯৩ সালের দিকে ৯৭ হাজার ৭৮৫ জন নারীর উপর একটি জরিপ পরিচালনা করে। পরিচালিত জরিপে অংশগ্রহণকারী নারীদের বয়স ছিল ৫০ থেকে ৭৪ বছরের মধ্যে।

তাদের প্রশ্ন করা হয়, আপনারা প্রতিদিন কত সময় ধরে হাঁটেন, সাঁতার কাটেন অথবা অনুরূপ শারীরিক শ্রমের সঙ্গে যুক্ত কিনা? পাশাপাশি টেলিভিশন দেখা ও বই পড়ার ক্ষেত্রে তারা কতটা সময় ব্যয় করেন-এসব বিষয়ে প্রশ্ন করাসহ স্বাস্থ্য সম্পর্কিত বেশকিছু প্রশ্ন তাদের করা হয়।

দুই বছর পর পর একইভাবে তাদেরকে অনুরূপ প্রশ্ন করা হয়। পরবর্তীতে সকল তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, যেসব নারী প্রতি সপ্তাহে সাত ঘণ্টা করে হাঁটেন, তাদের স্তন ক্যান্সারের ঝুঁকি ১৪ শতাংশ কমে যায়।

গবেষক দলটির প্রধান ডা. অল্পা প্যাটেল জানান, হাঁটাহাঁটি ছাড়াও বেশি বেশি পরিশ্রম জনিত কাজও এই ঝুঁকি কমাতে সহায়তা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ