News Bangla 24 BD | পরপর তিন আত্মঘাতী বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা পাকিস্তানে - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

পরপর তিন আত্মঘাতী বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা পাকিস্তানে


পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার চারসাদ্দা জেলার আদালত চত্বর পরপর তিন আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই তিন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আইনশৃঙ্খলবাহিনী।

মঙ্গলবার সকালের দিকে চারসাদ্দা জেলার টঙ্গি বাজার স্থানীয় আদালত চত্বরে ওই হামলা হয়েছে। নিরাপত্তাবাহিনীর গুলিতে তিন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করা হলেও বিস্ফোরণে হতাহতের পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় টেলিভিশন চ্যানেল বলছে, পেশওয়ার থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের চারসাদ্দায় আত্মঘাতী বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হামলাকারীরা আদালত চত্বরের ভেতরে ঢুকে গুলি ও হাতবোমা নিক্ষেপ করেছে।

দেশটির জাতীয় দৈনিক ডন বলছে, বিস্ফোরণের পর পেশওয়ার থেকে অন্তত ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। দেশটিতে সাম্প্রতিক জঙ্গি হামলা বৃদ্ধি পাওয়ায় সেনাবাহিনীর কঠোর অভিযানে শতাধিক জঙ্গি নিহতের দাবির মাঝেই এ হামলা হলো। গত বছরের মার্চে এই জেলায় বোমা বিস্ফোরণে ১৭ জনের প্রাণহানি ঘটে।

এ বিভাগের অন্যান্য সংবাদ