News Bangla 24 BD | শপিং সেন্টারে বিমান বিধ্বস্ত, নিহত ৫ - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে শপিং সেন্টারে একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। মঙ্গলবার ইজেনডন বিমানবন্দরের কাছেই ওই শপিং সেন্টারের ছাদে বিমানটি বিধ্বস্ত হয়।

ভিক্টোরিয়া রাজ্য পুলিশের সহকারী পুলিশ কমিশনার স্টিফেন লিন মেলবোর্নে সাংবাদিকদের বলেছেন, ‘বিমানটিতে পাঁচজন আরোহী ছিল। এদের কেউ বেঁচে নেই।’

তিনি জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। ইজেনডন বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপর ছোট্ট বিমানটির ইঞ্জিনে বিপর্যয় দেখা দিয়েছিল। শপিং সেন্টারটি খোলার প্রায় এক ঘণ্টা আগে বিমানটি সেখানে বিধ্বস্ত হওয়ায় কেবল আরোহী ছাড়া অন্য কেউ হতাহত হয়নি।

স্কাই নিউজের ভিডিওচিত্রে শপিং সেন্টারটির গাড়ি পার্কিং এলাকায় বিমানের ধ্বংসাবশেষ জ্বলতে এবং সেখানে কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে পুলিশ কোনো তথ্য জানায়নি।

এয়ার সার্ভিসেস অস্ট্রেলিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, ইজেনডন বিমানবন্দরটি হালকা বিমান উড্ডয়নের জন্য ব্যবহৃত হয়। এ ঘটনার পর বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ