News Bangla 24 BD | প্যারিসে অস্থায়ী শহীদ মিনারে প্রবাসীদের ঢল - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

প্যারিসে অস্থায়ী শহীদ মিনারে প্রবাসীদের ঢল


আবু তাহির, প্যারিস, ফ্রান্স থেকে: প্রথমবারের মত প্যারিসে কমিউনিটির সকল বিবেদ ভুলে সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের মিলিত প্রয়াসে উদযাপিত হলো মহান একুশে ফেব্রুয়ারি। কর্মব্যস্ততার দিনেও সকল বয়সের বাঁধ ভাঙ্গা উচ্ছাস নিয়ে রিপাবলিকে একুশের সাজে জড়ো হন প্রবাসীরা। সকলের মিলিত কণ্ঠে একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি। শহীদ মিনারে ফুল দিতে আসেন অনেক বিদেশিরাও।

মহান একুশ উদযাপনে ফ্রান্সের প্যারিস শহরের ঐতিহাসিক মানবাধিকার চত্বর রিপাবলিকে অস্থায়ী শহীদ মিনারে হাজারো প্রবাসীর ঢল নামে। শহীদ মিনারে ফুল দিয়ে মহান একুশ উদযাপন কর্মসূচির শুভ সূচনা করেন সম্মিলিত একুশ উদযাপন কমিটির নেতারা। তারপর একে একে ফ্রান্স আওয়ামীলীগ, ফ্রান্স বিএনপি, জাতীয়পার্টি, মুক্তিযুদ্ধা সংহতি পরিষদ, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি, ফসে আভেক রাব্বানী, বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্স, বাংলাদেশ মানবাধিকার কমিশন ফ্রান্স, ফ্রান্স ছাত্রলীগ, জাতীয়তাবাদী যুবদল, ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন, বিশ্বনাথ উপজেলা সমাজ কল্যান সমিতি, তৃণমূল বিএনপি ফ্রান্স, চাঁদপুর সমাজ কল্যাণ সমিতি, বিয়ানীবাজার উপজেলা সমাজ কল্যাণ সমিতি, রাজনগর উপজেলা সমিতি, কুলাউড়া ওয়েল ফেয়ার এসোসিয়েশন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্স, বরিশাল বিভাগীয় সমিতি, সংলাপ পাঠক মেলা, প্যারিস নগর আওয়ামীলীগ, মৌলভীবাজার সমাজ কল্যাণ সংস্থা, আর্টিস্ট আংট, বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী, প্যারিস বাংলা প্রেসক্লাব।

ফুলে ফুলে ভরে যায় শহীদ মিনারের পাদদেশ। এছাড়া দিবসটি পালনে ৱ্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রথমবারের মত হাজারোকণ্ঠে একুশের গান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান একুশ উদযাপন করা হয়।

আগামী প্রজন্ম বাংলা ভাষা অর্জনে ও আমাদের গৌরবান্বিত ইতিহাস জানতে এবং ধারণ করতে পারবে এরকম আয়োজনের মাধ্যমে বলে জানান আয়োজকেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ