News Bangla 24 BD | চ্যাম্পিয়নস ট্রফি ঢাকায় ভ্রমণে আসছে ১৮ মার্চ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

চ্যাম্পিয়নস ট্রফি ঢাকায় ভ্রমণে আসছে ১৮ মার্চ


প্রতিযোগিতা করতে যাওয়া আট দেশের ১৯টি শহরে ঘুরে বেড়াবে চ্যাম্পিয়নস ট্রফির ট্রফি। ভ্রমণের পথে ট্রফি বাংলাদেশে আসবে ১৮ মার্চ।

ক্ষণগণনা শুরু হয়েছে আরও অনেক আগে। সময়ের স্রোত গড়ানোর সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছে বিশ্বকাপের পর ক্রিকেটের সবচেয়ে বড় আসর চ্যাম্পিয়নস ট্রফি। ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের বাকি আর ১০০ দিন। ক্ষণগণনার এই পর্যায়ে মঙ্গলবার হয়ে গেল ট্রফি ভ্রমণের ছক। যে ভ্রমণে প্রতিযোগিতা করতে যাওয়া আট দেশের ১৯টি শহরে ঘুরে বেড়াবে চ্যাম্পিয়নস ট্রফি। ভ্রমণের পথে ট্রফি বাংলাদেশে আসবে ১৮ মার্চ।

ভ্রমণের সময় মর্যাদার ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমিরা। বাদ যাবেন না বাংলাদেশের ক্রিকেট ভক্তরাও। মাশরাফিদের চ্যাম্পিয়নস ট্রফি মিশন শুরু হওয়ার আগেই বাংলাদেশের মানুষ দেখতে পাবেন ট্রফি। ঢাকায় ট্রফিটি আসবে ১৮ মার্চ। ক্রিকেট ভক্তরা যেন কোনোভাবে মিস না করেন, সে জন্য ঢাকায় ট্রফিটি থাকবে চার দিন। ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত চাইলেই ঢাকায় এসে দেখতে পাবেন চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাটি।

‘নিশান ট্রফি ট্যুর’ ২ মার্চ যাত্রা শুরু করবে ভারত থেকে। ২ থেকে ১৫ মার্চ ঘুরবে ভারতের মুম্বাই, বেঙ্গালুরু ও দিল্লি শহরে। দিল্লি থেকে ১৮ মার্চ ট্রফি চলে আসবে ঢাকায়। এর পর ঢাকা থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া হয়ে ২ মে ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে, যেখানে ১ থেকে ১৮ জুন পর্যন্ত হবে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসি ওয়েবসাইট

এ বিভাগের অন্যান্য সংবাদ