প্রধানমন্ত্রীর লেখা বইয়ের বিক্রি শেষ, দ্বিতীয় সংস্করণ প্রকাশ
এবারের গ্রন্থমেলায় প্রকাশিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা ‘নির্বাচিত প্রবন্ধ’ বইটি পাঠকদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। ইতোমধ্যে বইটির প্রথম মুদ্রণের সব কপি বিক্রি হয়ে গেছে। বুধবার মেলায় বইটির দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছে।
মেলায় বইটির ব্যাপক চাহিদার প্রেক্ষিতে দ্বিতীয় সংস্করণ প্রকাশ করলো প্রকাশনা সংস্থা আগামী প্রকাশনী। এই প্রকাশনীর সত্ত্বাধিকারী ওসমান গণি সাংবাদিকদের জানান, মেলার প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বইটি প্রকাশ পায়। শুরু থেকেই বইটির বিক্রি ছিল লক্ষণীয়।
বইটির ভূমিকা লিখেছেন ইমেরিটাস প্রফেসর ড. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘প্রবন্ধগুলোতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়ে লেখা ১৩প্রবন্ধে এ দেশের মানুষের জীবন, তাদের আকাঙ্ক্ষা, প্রধানমন্ত্রীর আন্দোলন-সংগ্রাম, বিচক্ষণ রাজনীতি ও দেশের উন্নয়নে তার নানা কাজের বিপুল সমাহার ঘটেছে। একজন প্রবন্ধকার হিসেবে রাজনীতির অনবদ্য বয়ান তিনি রেখেছেন, যা এ জাতির মানুষেরই কথামালা ও উন্নয়নের চিত্র।’
বইটির প্রচ্ছদ করেছেন আনওয়ার ফারুক। প্রকাশক, ওসমান গণি। মূল্য- ৩৫০ টাকা।
এ বিভাগের অন্যান্য সংবাদ

দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি
পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে 