News Bangla 24 BD | শূন্য রানে বিদায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

শূন্য রানে বিদায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি


প্রায় আড়াই বছর পর শূন্য রানে বিদায় নিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ১০৪ ইনিংস কোনোবার ‘ডাক’ অভিজ্ঞতার মুখোমুখি হননি এই ব্যাটিং জিনিয়াস।
পুনেতে চলমান চার ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে তাকে ভুলতে বসা এই অভিজ্ঞতার সামনে দাঁড় করিয়েছেন অস্ট্রেলিয়ান ‘গতিদানব’ মিচেল স্টার্ক।
স্টার্কের ওয়াইড লেন্থ ডেলিভারি কোহলির ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে পিটার হ্যান্ডসকম্বের তালুবন্দি হয়। উল্লাসে মাতে গোটা অজি টিম। অধিনায়কের বিদায়ে প্রথম ইনিংসে অজিদের ২৬০ রানের জবাবে দলীয় ৪৪ রানে (১৪.৪ ওভার) তৃতীয় উইকেট হারায় টিম ইন্ডিয়া।
এর আগে সর্বশেষ কার্ডিফে ২০১৪ সালের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচে কোহলির নামের পাশে ছিল ‘ডাক’। এরপর ক্রিকেটের সব ফরমেট মিলিয়ে টানা ১০৪ ইনিংসে তাকে কেউই ‘শূন্য’ রানে ফেরাতে পারেননি।
এ বিভাগের অন্যান্য সংবাদ