News Bangla 24 BD | লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে বন্দুক হামলা - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে বন্দুক হামলা


লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে বন্দুক হামলা চালিয়েছে অজ্ঞাত বন্দুকধারীরা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় দূতাবাস লক্ষ্য করে দুর্বত্তের ছোড়া গুলি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. মুজাম্মেল হক।

দূতাবাসের কর্মকর্তারা বলছেন, দুর্বৃত্তের ছোড়া গুলি থেকে অল্পের জন্য বেঁচে গেছেন চ্যার্জ দা অ্যাফেয়ার্স। দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় হঠাৎ তিনটি বুলেট দূতাবাসের প্রাচীর ভেদ করে চার্জ দ্য অ্যাফেয়ার্স মুজাম্মেল হকের সামনে গিয়ে পড়ে।

অমর একুশের ওই অনুষ্ঠানে ত্রিপোলিতে বসবাসকারী শতাধিক বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু উপস্থিতি ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই অজ্ঞাত বন্দুকধারী অনুষ্ঠানস্থল লক্ষ্য করে গুলি চালায়। এদিকে, দূতাবাসে হামলার সময় কর্তব্যরত স্থানীয় পুলিশ পালিয়ে গেছে বলে অভিযোগ করেছেন চার্জ দ্য অ্যাফেয়ার্স।

তবে কে বা কারা কেন দূতাবাসে হামলা চালিয়েছে সেবিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ