News Bangla 24 BD | পাথরের ভেতর টানা আট দিন! (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

ফ্রান্সের আব্রাহাম পয়েনশিভাল একজন দুঃসাহসী পারফরম্যান্স আর্টিস্ট। তবে তার নতুন কাজটি মনে হচ্ছে এ পর্যন্ত সবচেয়ে কঠিন পারফরম্যান্স।

একটি বিশাল পাথরকে দুটি খণ্ডে ভাগ করে তার মধ্যে মানুষের আকৃতির গর্ত করে সেই পাথরের ভেতর টানা আট দিন থাকার কাজ শুরু করেছেন তিনি। অদ্ভুত এই উদ্যোগের মাধ্যমে একা থাকার ভিন্ন এক অভিজ্ঞতা পেতে চান পয়েনশিভাল। ৪৫ বছর বয়সি এই পারফরম্যান্স আর্টিস্টকে গত ২২ তারিখে পাথর খণ্ড দুটোর মাঝে আটকে দেওয়া হয়েছে।

প্যারিসের প্যালাইস ডি টোকিও গ্যালারিতে প্রাচীনকালের পাথরের শবাধারের মতোই গড়ে তোলা ওই পাথর খণ্ড দুটোর মাঝে তিনি ১ মার্চ পর্যন্ত আটকে থাকবেন! অবশ্য বিশাল দুটো পাথরের মাঝে বসে থাকার মতো জায়গা আছে। আর শরীর সুস্থ রাখার জন্য পর্যাপ্ত খাবার ও পানি আছে। তার এই আটকে থাকা অবস্থায় তিনি যেন শ্বাস প্রশ্বাস নিতে পারেন, সেজন্য ছোট একটি নল থাকছে, যা দিয়ে বাতাস ঢুকতে পারে।

পয়েনশিভাল জানিয়েছেন, কঠিন এই কাজ করতে নিজেকে দীর্ঘ দিন ধরে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করেছেন তিনি। তবে পরিস্থিতি যেন আকস্মিকভাবে খারাপ হয়ে না যায়, তাই প্রতিনিয়ত একজন ডাক্তার তাকে পর্যবেক্ষণ করছেন বিশেষভাবে।

ভেতরে থাকা অবস্থায় পয়েনশিভাল অসুস্থ হয়ে পড়লে জরুরি ভিত্তিতে পাথরটি দুভাগে বিভক্ত হয়ে যাবে। পাথরের ভেতরে থাকছে কয়েকটি ক্যামেরা। ভেতরে কী অবস্থায় আছেন ওই লোক, তা সব সময় বাইরে থেকে গ্যালারির স্ক্রিনে দেখা যাচ্ছে।

এদিকে আটকে থাকা অবস্থায় প্রস্রাব-পায়খানা কীভাবে করবেন তিনি, সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। সেক্ষেত্রে পানির খালি বোতলে প্রসাব করবেন আর ছোট একটি কন্টেইনারে পায়খানা করবেন বলে জানিয়েছেন তিনি। তবে দুর্গন্ধ থেকে কীভাবে রেহাই পাবেন?

পয়েনশিভাল বলেছেন ‘পাথর কিছু গন্ধ শুষে নেবে। বাকিটা আশা করি আমি সহ্য করতে পারব।’

এর আগে একটি লাইব্রেরির ফ্লোরের নিচে ছোট এক গর্তে এক সপ্তাহ ধরে আটকে ছিলেন তিনি। বড় এক বোতলে বন্দি হয়ে একটি নদীও পাড়ি দিয়েছেন এই অদ্ভুত লোক।

এ বিভাগের অন্যান্য সংবাদ