News Bangla 24 BD | দাম্পত্য জীবনে অশান্তি এড়িয়ে চলার ৬ টিপস - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

একসঙ্গে থাকবেন বলেই চারহাত এক হওয়া। সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্যই তো এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত। কিন্তু সমস্যা হয় তখনই যখন একে অপরের বড্ড বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করেন। তাতে নষ্ট হয় ব্যক্তিগত পরিসরটুকু। আবার তুচ্ছ ঘটনা থেকেও তৈরি হতে পারে ভুল বোঝাবুঝি। তাই দেখে নিন কী করে অশান্তি এড়িয়ে দু’‌জনে এক সঙ্গে পথ হাঁটতে পারেন।

*আপনি পুরুষ হন বা স্ত্রী— ঘনঘন দামি উপহার দেবেন না। অনেক সময়েই স্বামী এবং স্ত্রীর রোজগার সমান হয় না। আপনি সঙ্গী বা সঙ্গিনীকে বারবার দামী উপহার দিলে তিনিও যে সমমূল্যের দামী উপহার দিতে পারবেন, তার কোনো মানে নেই। এক্ষেত্রে অনেক সময়েই ভুল বোঝাবুঝি তৈরি হয়।

* কোনো সমস্যায় পড়লে আপনিই যে তার একমাত্র অবলম্বন সেটা বোঝানো বন্ধ করুন। তাহলে তাঁর স্বাবলম্বী মনোভাব নষ্ট হতে পারে।

* এক সঙ্গে কোথাও যাওয়ার হলে, বারবার দেরি করার অভ্যাস ছাড়ুন। এতে তিক্ততা তৈরি হয়।

*নিতান্ত প্রয়োজন না হলে আপনার সঙ্গী বা সঙ্গিনীর জন্য নিজের পেশা-জীবনের কোনো ক্ষতি করবেন না। এতে আপনার আত্মমর্যাদা ক্ষুণ্ন হতে পারে।

*স্বভাব হোক বা সাজগোজ-জোর করে কিছু পাল্টে ফেলার চেষ্টা করবেন না। মনে রাখবেন, আরোপিত কোনও কিছুই দীর্ঘস্থায়ী নয়। ‌‌‌

সূত্র: ‌আজকাল

এ বিভাগের অন্যান্য সংবাদ