News Bangla 24 BD | বীট দিয়ে রূপচর্চা - News Bangla 24 BD
News Head
 গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে গাজীপুরে গণমিছিল ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই রাষ্ট্র ও সমাজের দর্পণ’ গাজীপুরের শ্রীপুরে আনসার উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর অসুস্থ নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয় ট্রেনের ছাদের যাত্রীরা টয়লেট করে কিভাবে? বাসর রাতে দুই রাকাত নফল নামাজ পড়া সুন্নত নাকি বিদআত? এআই নিয়ে কর্মীদের নতুন তথ্য দিলেন জুকারবার্গ শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী পরিচ্ছন্ন নগর গঠনে নাগরিকদের আচরণগত পরিবর্তন গুরুত্বপূর্ণ: ডিএসসিসি প্রশাসক জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মানে স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী

বীট একটি পরিচিত সবজি। ভিটামিন সিতে ভরপুর বীটে রয়েছে পটাসিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ফোলেট এবং খাদ্যআঁশ। সৌন্দর্যচর্চায় বীটের ব্যবহার আমরা অনেকেই জানি না। ত্বকের বলিরেখা বা ভাঁজ দূর করতেও এটি বেশি কার্যকর। এগুলো বিভিন্ন স্বাস্থ্য সমস্যার প্রতিকার করে এবং এটি রক্ত প্রবাহ বাড়িয়ে দিয়ে ত্বককে সতেজ করে। বীটের রস মুখের ব্রণ, দাগ এবং ডার্ক সার্কেল দূর করতে ব্যবহার হয়ে থাকে। এছাড়া ত্বকের রঙ উজ্জ্বলও করতে পারে বীট।

২ চা চামচ বীটের রস নিয়ে তাতে ১ চা চামচ টকদই দিয়ে ভালো করে মিশিয়ে ব্রণ আক্রান্ত স্থানে লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এছাড়া নিয়মিত বীটের জুস খেতে হবে।

বীটের জুসে আয়রন ছাড়াও রয়েছে প্রচুর ভিটামিন এবং খনিজ পদার্থ যা খেলে ত্বকের উজ্জলতা বাড়ে। এছাড়া এটা মুখেও লাগাতে পারেন। মুখ ধুয়ে বীটের রস লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন।

যদি কারো ডার্ক সার্কেল বা চোখের চারপাশ ফোলা থাকে তাহলে রাতে ঘুমানোর আগে বীটের রস আক্রান্ত স্থানে লাগান। ত্বকের উজ্জলতা যদি বাড়াতে চান তাহলে বীটের রস এবং লেবুর রস মিশিয়ে মুখে মাখুন। ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

চুল পড়ার সমস্যায় ভোগেন অনেকেই। চুল পড়ার সমস্যা কমাতে বীট খুবই উপকারী। বীটের রসের সাথে কিছুটা আদার রস মিশিয়ে গোসলের আগে চুলের গোড়ায় লাগিয়ে রাখুন কিছুক্ষণ তারপর ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে চুল পড়া কমে যাবে।

অনেকেই শুষ্ক ত্বক নিয়ে খুব সমস্যায় ভোগেন। তাদের ক্ষেত্রে বীট বেশ উপকারি ভূমিকা রাখতে পারে। বীটের রসের সাথে কিছুটা দুধ এবং কয়েক ফোঁটা মধু মিশিয়ে মুখে মেখে রাখুন এবং ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।

ত্বকের দাগ কমাতে টমেটোর রসের সাথে বীটের রস মিশিয়ে মুখে লাগালে উপকার পাবেন। ত্বকের বলিরেখা প্রতিরোধে বীটের রস বেশ উপকারি। সপ্তাহে একদিন মুখে বীটের রস মাখুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ