৯ মার্চ থেকে জাবি ৪৬ ব্যাচের ক্লাশ শুরু
সাগর কর্মকার জাবি প্রতিনিধি:
আগামী ৯ মার্চ থেকে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ক্লাশ শুরু হবে। ১৯ মার্চ তাদের প্রবেশিকা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ১ম বর্ষে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের জন্য এই মুহূর্তে হলে সীট বরাদ্দ করা সম্ভব হবে না। তবে তাদেরকে বিভিন্ন হলে সংযুক্ত করা হবে। পরবর্তীতে হলে আসন শূন্য হওয়া সাপেক্ষে স্ব স্ব হল প্রভোস্ট পর্যায়ক্রমে তাদের জন্য হলে সীট বরাদ্দের ব্যবস্থা করবেন। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষের ছাত্র-ছাত্রীদেরকে এই মুহূর্তে হলে সীট বরাদ্দ করা সম্ভব হবে না বিধায় ঢাকা থেকে এসে তাদের ক্লাশ করার সুবিধার্থে সাময়িকভাবে নিম্নবর্ণিত রুটে তাদের জন্য বাসের ব্যবস্থা থাকবে।
রুট-ক: মানিক মিয়া এভিনিউ থেকে সকাল ৭:৩০ টায় ক্যাম্পাসে ২টি বাস আসবে এবং বিকেল ৩:০৫ টায় জহির রায়হান মিলনায়তন চত্বর থেকে মানিক মিয়া এভিনিউর উদ্দেশ্যে ২টি বাস ছেড়ে যাবে। রুট-খ: সকাল ৭:০০ টায় এয়ারপোর্ট থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ১টি বাস ছেড়ে আসবে এবং বিকেল ৩:০৫ টায় জহির রায়হান মিলনায়তন চত্বর থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে ১টি বাস ছেড়ে যাবে। রুট-গ: সকাল ৭:৩০ টায় মিরপুর-১০ থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ১টি বাস ছেড়ে আসবে এবং বিকেল ৩:০৫ টায় ক্যাম্পাস থেকে মিরপুর-১০ এর উদ্দেশ্যে ১টি বাস ছেড়ে যাবে।
উক্ত বর্ষের ছাত্র-ছাত্রীদের যথাসময়ে সংশ্লিষ্ট হল অফিস থেকে বিশেষ আইডি কার্ড সংগ্রহপূর্বক নির্ধারিত বাসে যাতায়াতের সময় সার্বক্ষণিক প্রদর্শন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। কেবলমাত্র ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিকৃত ছাত্র-ছাত্রীরা এইসব নির্ধারিত বাসে যাতায়াত করবে। অন্যদের জন্য এই বাস নিষিদ্ধ।
জাবি জনসংযোগ অফিস থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 