News Bangla 24 BD | বিশ্ব এখন সবচেয়ে বড় মানবিক সংকটে: জাতিসংঘ - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

বিশ্ব এখন সবচেয়ে বড় মানবিক সংকটে পড়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। ১৯৪৫ সালে জাতিসংঘের প্রতিষ্ঠার পর এ যাবৎকালের সবচেয়ে বড় সংকটময় মুহূর্ত পার করতে হচ্ছে এখন। চারটি দেশের অন্তত দুই কোটি মানুষ চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।

শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টেফান ওব্রায়েন নিরাপত্তা পরিষদকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘সমন্বিত পদক্ষেপ নেওয়া না হলে, লোকজন না খেয়ে মারা যাবে। আরো বিপুল সংখ্যক লোক রোগে ভুগবে এবং অনেকে রোগাক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়বে।’

তিনি ভয়াবহ বিপর্যয় এড়াতে অনুদান সংগ্রহ করে ইয়েমেন, দক্ষিণ সুদান, সোমালিয়া ও উত্তর-পূর্ব নাইজেরিয়ায় নিরাপদে ও নির্বিঘ্নে মানবিক ত্রাণ পাঠানোর ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।

ওব্রায়েন বলেন, ‘জুলাইয়ের মধ্যে সব মিলিয়ে আমাদের ৪৪০ কোটি মার্কিন ডলার প্রয়োজন।’

জাতিসংঘের এই কর্মকর্তা জানান, বড় অংকের অনুদানের ব্যবস্থা না হলে এসব দেশের অপুষ্টির কারণে শিশুদের শারীরিক বিকাশ ব্যহত হবে এবং তারা স্কুলে যেতে পারবে না। এছাড়া এসব দেশের অর্থনৈতিক উন্নয়ন বিপরীত দিকে যাত্রা করবে এবং জীবিকা, ভবিষ্যত ও আশা হারিয়ে যাবে।

ওব্রায়েন বলেন, চলতি বছরের শুরুতে আমারা যে মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছি, সেটি জাতিসংঘ সৃষ্টির পর থেকে এ যাবৎকালের সবচেয়ে বড় বিপর্যয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ