বাল্যবিবাহ নিরোধসহ ৩ বিলে রাষ্ট্রপতির অনুমোদন
দশম জাতীয় সংসদের চতুর্দশ (২০১৭ সালের প্রথম) অধিবেশনে গৃহীত বাল্যবিবাহ নিরোধ বিলসহ তিনটি বিলে রাষ্ট্রপতি আবদুল হামিদ অনুমোদন দিয়েছেন।
শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিল তিনটি হচ্ছে, বাল্যবিবাহ নিরোধ বিল, ২০১৭, ব্যাটালিয়ন আনসার (সংশোধন) বিল-২০১৭ এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা কাউন্সিল বিল-২০১৭ ।
রাষ্ট্রপতির অনুমোদনের মধ্য দিয়ে বিল তিনটি আইনে পরিণত হলো। এবার গেজেট আকারে প্রকাশের মাধ্যমে আইনটি কার্যকর হবে।
গত ২৭ ফেব্রুয়ারি বাল্যবিবাহ নিরোধ বিলটি সংসদে পাস হয়। এর মধ্যে দিয়ে মেয়ে ও ছেলেদের বিয়ের ন্যূনতম বয়স আগের মতো ১৮ ও ২১ বছর বহাল থাকলেও ‘বিশেষ প্রেক্ষাপটে’ কম বয়সেও বিয়ের সুযোগ তৈরি হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ

জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা
দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই
গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার
গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা
বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না।
স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩
তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি 