News Bangla 24 BD | জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার আবেদন আপিল বিভাগেও খারিজ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

জিয়া চ্যারিটেবল মামলায় খালেদা জিয়ার আবেদন আপিল বিভাগেও খারিজ


জিয়া চ্যারিটেবল মামলায় সাক্ষীদের পুনরায় সাক্ষ্য নেয়ার আদেশ চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদন খরিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।
আজ রবিবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়।
গত ডিসেম্বর মাসে এ মামলায় পুনরায় সাক্ষ্য নেয়ার আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া।
আজ আবেদনের পক্ষে শুনানি করেন এজেড মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলে আইনজীবী খুরশিদ আলম খান।
শুনানি শেষে আপিল বিভাগ আবেদন খারিজ করে দেয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ