News Bangla 24 BD | ইথিওপিয়ায় ময়লার স্তূপ ধসে নিহত ৪৮ - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ময়লার স্তূপ ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। শনিবার রাতের এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের মতো নিখোঁজ রয়েছেন।
সেখানকার এক বাসিন্দা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সেখানে অন্তত ১৫০ জন লোক ছিলেন। সেখানকার অস্থায়ী বাড়িগুলো এখন ময়লার স্তূপের নিচে চাপা পড়ে আছে।

ওই এলাকাটি গত ৫ দশক ধরে ময়লার ভাগাড় হিসেবে ব্যবহার করা হতো।

শহরটির একজন মুখপাত্র এপি নিউজকে জানিয়েছেন, এরমধ্যে অনেক শিশু নিহত হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দা মুসা সুলাইমান আব্দুল্লাহ এএফপিকে জানান, তিনি প্রথমে একটি বিকট শব্দ শুনতে পান। এরপর ময়লার স্তূপ টর্নেডোর মতো তাদের দিকে ধেয়ে আসে। টেবেজু আসরেজ নামে এক ব্যক্তির বাড়িঘর ভূমিধসের কবলে পড়ে। ঘটনার সময় তার মা এবং তিন বোন ঘরের মধ্যে ছিলেন। তাদের ভাগ্যে ঠিক কী ঘটেছে এখনও জানেন না তিনি।
সূত্র : বিবিসি

এ বিভাগের অন্যান্য সংবাদ