News Bangla 24 BD | তুষারঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক-নিউ জার্সিতে জরুরি অবস্থা - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

তুষারঝড়ের আশঙ্কায় নিউ ইয়র্ক-নিউ জার্সিতে জরুরি অবস্থা


প্রবল তুষারঝড়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

পেনসিলভানিয়া, নিউ জার্সি, নিউ ইয়র্ক এবং কানেক্টিকাটের বিভিন্ন স্থানে তুষারঝড়ের কারণে সতর্কতা জারি করেছে মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস। খবর বিবিসির।

তুষারঝড়ের আশঙ্কায় এসব অঙ্গরাজ্যের স্কুলগুলো বন্ধ রাখা হয়েছে। বিমানের সব ফ্লাইটও বাতিল করা হয়েছে।

জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের জন্য ওয়াশিংটনে সফর করার কথা ছিল। কিন্তু এমন পরিস্থিতির কারণে তিনি তার সফর বাতিল করেছেন।

ঘণ্টায় ১শ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে ন্যাশনাল ওয়েদার সার্ভিস নিউ ইয়র্ক, কানেক্টিকাট এবং নিউ জার্সিতে তুষারঝড়ের আশঙ্কায় ২৪ ঘণ্টার সতর্কতা জারি করেছে। মেইনে থেকে ভার্জিনিয়াতেও সতর্কতা জারি করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ