News Bangla 24 BD | কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির


মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী তিন বাংলাদেশি নাগরিকের। নিহত ওই তিন বাংলাদেশি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।

স্থানীয় সময় শুক্রবার রাতে প্রাইভেটকারযোগে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দোহা নিউ সানাইয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। এ সময় তিন বাংলাদেশিকে বহনকারী প্রাইভেটারকার দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

নিহত তিনজন হলেন চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে শহিদুল হাসান সৈকত চৌধুরী (২৬), নেতড়া গ্রামের আহাম্মদ উল্যাহর ছেলে মো. শিপন (৩৫) ও সাঙ্গিশ্বর গ্রামের ওমর ফারুক ভূঁইয়া ওরফে মিয়া (৪০)।

নিহত বাংলাদেশিদের পরিচিত একটি সূত্র বলছে, শুক্রবার রাত থেকে নিহত তিনজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে কাতারের বিভিন্ন জায়গায় তাদের বিষয়ে খোঁজ নেয়া হয়। সন্ধান না পাওয়ায় কাতারের দোহা নিউ সানাইয়া এলাকার হাসপাতালে ওই তিন বাংলাদেশির মরদেহ পাওয়া যায়।

তবে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রমসচিব রবিউল ইসলাম দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ