‘শেষবারের মতো’ সময় পেলেন খালেদা
১১ মামলায় আদালতে হাজির হতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো সময় দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের পক্ষে করা সময়ের আবেদন মঞ্জুর করে এমন আদেশ দেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজিরার দিন ধার্য ছিল বেগম খালেদা জিয়ার।
তবে অসুস্থতাজনিত কারণে খালেদা আদালতে হাজির হতে না পারায় তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবীরা।
আদালত শেষবারের মতো সময়ের আবেদন মঞ্জুর করে হাজিরার জন্য ২৮ মার্চ দিন ধার্য করেন।
বিচারক আদেশে বলেন, সেদিন যদি খালেদা জিয়া হাজির না হন তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। আর কোনো সময় দেয়া হবে না। বিশেষ বিবেচনায় এবারের মতো তার সময়ের আবেদন মঞ্জুর করা হলো।
১১ মামলার মধ্যে দারুস সালাম থানার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় মঙ্গলবার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। এছাড়া যাত্রাবাড়ীর আরেকটি হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নেয়ারও দিন ধার্য ছিল আজ।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 