News Bangla 24 BD | প্যারিসে বিমানবন্দরে হামলা, নিহত ১ - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

ফ্রান্সের রাজধানী প্যারিসের অরলি বিমানবন্দরে বন্দুক হামলা হয়েছে।

বিমানবন্দরে এক ব্যক্তি এক সেনার কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পরে পুলিশের গুলিতে নিহত হয় ওই ব্যক্তি।

বিবিসি ও আলজাজিরা অনলাইনের ব্রেকিং নিউজে এ তথ্য জানানো হয়েছে।

অরলি বিমানবন্দরের একাংশ থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। গুলির শব্দ শোনার পর আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। নিরাপত্তাকর্মীরা বিমানবন্দরের টার্মিনাল ঘিরে রেখেছে।

বিমানবন্দরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করেছে। বোমা নিষ্ক্রিয়কারী একটি দল এই অভিযানে যুক্ত হয়েছে।

মিরর অনলাইন জানিয়েছে, আর কোনো বিস্ফোরক দ্রব্য বা ওই ব্যক্তির কোনো সহযোগী আছে কিনা, তা খতিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বিমানযাত্রীরা বিমানবন্দর থেকে তাদের টুইটার পেজে জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সকালে বিমানবন্দরের দক্ষিণ টার্মিনালে তারা গুলি চলার শব্দ শুনেছেন। পুলিশ তাদের বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে।

প্যারিস পুলিশের মুখপাত্র এক টুইটে বিমানবন্দরে থাকা লোকজনের উদ্দেশে বলেছেন, ‘নিরাপত্তা অভিযান চলছে। নিরাপত্তা বেষ্টনী পার হবেন না। নির্দেশনা মেনে চলুন।’

ফ্লাইট ধরতে অন্য যাত্রীদের বিমানবন্দরে আসতে নিষেধ করা হয়েছে। বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘পুলিশের বিশেষ অভিযান চলছে। তাদের নির্দেশনা মেনে চলুন। কেউ বিমানবন্দরে আসবেন না।’

একজন যাত্রী তার টুইটার পেজে লিখেছেন, দক্ষিণ টার্মিনালে গুলি চলেছে।

দেশজুড়ে সন্ত্রাসী হামলার মুখে ফ্রান্সে জরুরি অবস্থা জারি রাখা হয়েছে। গত মাসে ল্যুভর মিউজিয়ামে ছুরি হামলা চালানো এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ