৪৫ বছর ধরে শিশুদের নিরাপদে রাস্তা পার করেছেন এই নারী
শিশুদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য বিশ্বের বিভিন্ন উন্নত দেশে আলাদা মানুষ নিযুক্ত করা হয়। যে নারীরা এ কাজ করেন তাদের ললিপপ লেডি বলা হয়। যুক্তরাজ্যের মার্গারেট ক্যাটল তেমন এক নারী। দীর্ঘ ৪৫ বছর ধরে তিনি শিশুদের নিরাপদে রাস্তা পার করেছেন। এ দীর্ঘ সময়ে তার সামনে কোনো দুর্ঘটনা ঘটেনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।
মার্গারেট ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবন তিনি শুরু করেন ২৫ বছর বয়সে ১৯৭২ সালে। এরপর কেটে গেছে ৪৫ বছর। এ দীর্ঘ সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি এক মিলিয়নেরও বেশিবার রাস্তা পার হয়েছেন। আর হাঁটতে হয়েছে তিন হাজারেরও বেশি মাইল।
এখন ৬৯ বছর বয়স মার্গারেটের। এবার সময় হয়েছে অবসরে যাওয়ার। এ জন্য স্থানীয় অধিবাসীরা তার এ কাজের অভিনন্দন জানাচ্ছেন। তিনিও এ কাজটি প্রায় সারাজীবন সাফল্যের সঙ্গে করতে পারায় গর্বিত। এ কাজটি তিনি উপভোগ করেছেন বলেও জানান।
অনেক পরিবারের তিন প্রজন্মই তার সহায়তায় রাস্তা পার হয়েছে। কখনো দুর্ঘটনা না ঘটলেও কয়েকবার দুর্ঘটনার কাছাকাছি পরিস্থিতি তৈরি হয়েছিল বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমি কখনো কোনো শিশুকে এ রাস্তায় আমার সামনে আঘাত পেতে দেখিনি। তবে কয়েকবার দুর্ঘটনার ঘটার আশঙ্কা তৈরি হয়েছিল। ‘

যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান
নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ 