News Bangla 24 BD | স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার সকাল ৯টা ৩২ মিনিটে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন ভান, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার মওদুদ আহমদ, আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘দেশে আজ গণতন্ত্র নেই। গণতন্ত্র উদ্ধারে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলছে। এই আন্দোলন সফল হতেই হবে।’

এর আগে সকাল সোয়া ৯টার দিকে স্মৃতিসৌধ এলাকায় আসেন খালেদা জিয়া। এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সকাল সাড়ে ৯টার দিকে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন খালেদা জিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ