News Bangla 24 BD | যুক্তরাষ্ট্রে গির্জার গাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ১২ - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

যুক্তরাষ্ট্রে গির্জার গাড়ি ও ট্রাকের সংঘর্ষে নিহত ১২


যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি গির্জার মিনিবাস ও পিক-আপ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ১২ জন।

স্যান অ্যান্টোনিয়ো শহর থেকে ১২০ কিলোমিটার পশ্চিমে গারনার স্টেট পার্কের কাছে স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন।

বিবিসি অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

টেক্সাসের নিউ ব্রাউনফেলসের ফার্স্ট ব্যাপ্টিস্ট গির্জার ১৪ জন বয়স্ক সদস্যকে বহন করছিল মিনিবাসটি। এ অবস্থায় বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

একটি ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে বুধবার স্থানীয় সময় ১২টায় দুর্ঘটনায় পড়ে বাসটি। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট হতাহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ