News Bangla 24 BD | পোশাকে বৈশাখী কারুকাজ
News Head
 বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই গাজীপুরে বিদেশী মদ সহ ২ জন গ্রেফতার গাজীপুরে পুলিশের অভিযানে ফুটপাত দখলমুক্ত হলেও গ্রেফতার হয়নি চাঁদাবাজরা বৈশ্বিক মান অনুযায়ী দেশের শ্রম আইন সংস্কারের নির্দেশ– প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেওয়ার আহ্বান – মাহমুদুর রহমান মান্না। স্মৃতিতে গাজীপুর ৪ ডিসেম্বর ২০১৩ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি পুলিশকে গুলি করে হত্যায় কনস্টেবল কাউসার ৭ দিনের রিমান্ডে

আসছে বৈশাখ। উৎসবের পোশাকে বাঙালিয়ানা তুলে ধরতে ফ্যাশন হাউসগুলো ব্যবহার করেছে নানা কারুকাজ।

পোশাকে লাল-সাদার পাশাপাশি রয়েছে সবুজ, হলুদ, নীল, বেগুনী, কমলাসহ নানা রঙের বাহার। দেখা গেছে, পোশাকের নকশায় চিরায়ত বাংলার আবহ। কচি সবুজ রং প্রাধান্য পেয়েছে অনেক পোশাকে।

নকশিকাঁথার কাজ, কাঁথা ফোঁড়, ব্লকপ্রিন্ট, হাতের কাজ, দেশীয় নানা মোটিফ—ঘুড়ি, ফুল, কলস, হাতপাখা ও পাখি ফুটিয়ে তোলা হয়েছে। সুতি, লিনেন, মসলিন ও সিল্কের কাপড় ব্যবহার করা হয়েছে পোশাকে। ছেলেদের ফতুয়া, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং তরুণীদের কুর্তা ও ফতুয়ায় প্রাধান্য পেয়েছে দেশীয় মোটিফ। শিশুদের জন্য রয়েছে রকমারি সব পোশাক।

শাড়িটা সাদামাটা হোক কিংবা জমকালো, এখন ব্লাউজটা হওয়া চাই ভিন্ন ধাঁচের। ফ্যাশন-সচেতন সব নারীই এখন মনোযোগ দিচ্ছেন বৈচিত্র্যময় ও সুন্দর ব্লাউজের দিকে।

ব্লাউজের ডিজাইনে হাই নেক, বোট নেক, পেছনে কাটা, সামনে ও পেছনে ‘ভি’ আকৃতির কাটের চল দেখা যাচ্ছে। স্লিভলেস ও কনুই পর্যন্ত হাতার ব্লাউজের সঙ্গে ফুলহাতার ব্লাউজও হবে ফ্যাশনেবল। ফুলের নকশার ব্লাউজ সাথে বিপরীত রঙের নেটের হাতা ব্লাউজও ভালো চলছে।

বৈশাখে ছেলেরাও বাঙালি ধাঁচের পোশাকে নিজেদের সাজায়। এক্ষেত্রে সকলের প্রথম পছন্দ পাঞ্জাবী। গরমের সময় পাঞ্জাবী বেশ আরামদায়ক পোশাক। আজকাল অনেক ফ্যাশন হাউজে শুধুমাত্র বৈশাখকে সামনে রেখে নানা কারুকাজে তৈরি করে বৈশাখী পোশাক। সাদা ও লালের মিশ্রণে, কিংবা শুধু সাদা অথবা লাল কাপড়ের পাঞ্জাবী বেশ ভালো মানায় ছেলেদের। তবে ইদানীং শুধু লাল ও সাদায় থেমে মেই বর্ষবরণ। হলুদ, সবুজ ও নীল রঙের ছড়াছড়িও দেখা যায় বৈশাখে।

ছোটদের রয়েছে নানা রঙয়ের বাহারী পোশাক। তবে এই সময়ে গরমের কথা মাথায় রেখে অধিকাংশ পোশাক তৈরি করা হয়েছে আরামদায়ক পাতলা সুতি ও খাদি কাপড় ব্যবহার করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ