News Bangla 24 BD | ‘প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চু‌ক্তি না হয়ে পরেও হতে পারে’ - News Bangla 24 BD
News Head
 খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,  জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা

‘প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চু‌ক্তি না হয়ে পরেও হতে পারে’


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরে তিস্তা চু‌ক্তি না হয়ে পরেও হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার রাজধানীর কু‌ড়িলে এ‌লিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগ‌তি প‌রিদর্শন শেষে সাংবা‌দিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, ‘তিস্তার বিষয়ে যথেষ্ট অগ্রগ‌তি হয়েছে, এখন চু‌ক্তি সম্পাদন সময়ের ব্যাপার মাত্র।’

সেতুমন্ত্রী বলেন, ‘তিস্তা চু‌ক্তি এখন না হয়ে পরেও হতে পারে। আর শেখ হা‌সিনা জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী কোনো চু‌ক্তি করবেন না।’

প্রধানমন্ত্রীর ভারত সফর সর্ম্পকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ভারতের সঙ্গে দেশের স্বার্থ সং‌শ্লিষ্ট কোনো চু‌ক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিমালয়ের মতো অটল থাকবেন।’

প‌রিদর্শনকালে এ‌লিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের অগ্রগ‌তি নিয়ে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। নির্দিষ্ট সময়ে এর নির্মাণ কাজ শেষ করারও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ