News Bangla 24 BD | মেরাজুন্নবী(সাঃ) এর আলোচনা বিরোধীতাকারীরা রসুল(সাঃ) দুশমন - News Bangla 24 BD
News Head
 কনটেন্ট ক্রিয়েটর, উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ জাতীয় প্রেসক্লাবে ফল উৎসব, গানের আসর সৌদি আরবের মক্কায় অবস্থিত ‘হলি কুরআন মিউজিয়ামে’ পবিত্র কুরআনের পাণ্ডুলিপি প্রদর্শন বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল অস্ট্রেলিয়া গাজীপুর জেলা প্রশাসনের ফল মেলার উদ্বোধন ক্ষুধার্ত পৃথিবীতে ফুটবল বিশ্বকাপে বিপুল অর্থব্যয় নিয়ে যা বললেন আহমাদুল্লাহ পরীর বাসায় টানা ১ মাস রাত্রি যাপন সাকলায়েনের! একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী আর নেই ভৈরবে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রউফের স্মৃতিস্তম্ভ উদ্বোধন আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সংঘর্ষের আশঙ্কা, মাঠপর্যায়ে পুলিশের বিশেষ নির্দেশনা

মেরাজুন্নবী(সাঃ) এর আলোচনা বিরোধীতাকারীরা রসুল(সাঃ) দুশমন


বিশ্বনবী ( সাঃ) মেরাজ হচ্ছে সর্বশ্রেষ্ট মুজেজা- যা আলোচনা করলে প্রিয় নবীজীর প্রকৃত স্থান যে কতো উঁচুতে তা বুঝা যায়। মেরাজুন্নবী (সাঃ) আলোচনা করলে যারা বিদআত বলেন, তারা মূলত মহানবী (সাঃ) এর দুশমন।

গত রোববার ২রা এপ্রিল ২০১৭ আঞ্জুমানে আল-ইসলাহ ইউকে টাওয়ার হ্যামলেটস শাখা কর্তৃক আয়োজিত বিশ্বনবীর মেরাজ ও আমাদের কর্তব্য শীর্ষক আলচনা সভায় ব্রিক লেন জামে মসজিদের খতীব, আল ইসলাহ ইউকের ভাইস প্রেসিডেন্ট মাওলানা নজরুল ইসলাম এ কথাগুলো বলেছেন।

টাওয়ারহ্যামলেটস শাখার সভাপতি আলহাজ্ব মাস্টার সিরাজুল ইসলামের সভাপতিত্ব এবং শাখা সেক্রেটারি জেনারেল মাওলানা সিরাজুল ইসলাম সাদের পরিচালনায় শুরুতে ক্কিরাত পাঠ করেন ক্বারী সুফিয়ান বিল্লাহ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালিক, গ্রেটার লন্ডন আল-ইসলাহর প্রেসিডেন্ট হাফিজ মাওলানা কয়েছুজ্জামান, লন্ডন ডিভিশন সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুছ, লন্ডন ডিভিশনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা আজিজুর রহমান, টাওয়ার হ্যামলেটস আল-ইসলাহর পাবলিসিটি সেক্রেটারি ক্বারি হাফিজ আব্দুন নূর লতিফি, বো-ইউনিট সেক্রেটারি ক্বারি আব্দুল মুহিত।

সভার শেষে মিলাদ মাহফিলের মাধ্যমে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্তি হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ