News Bangla 24 BD | গির্জায় রক্তাক্ত হামলার পর মিশরে জরুরি অবস্থা জারি - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

গির্জায় রক্তাক্ত হামলার পর মিশরে জরুরি অবস্থা জারি


মিশরে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি। কপটিক খ্রিস্টানদের দুটি গির্জায় বোমা হামলায় অন্তত ৪৪ জন নিহত হওয়ার পর এই ইমার্জেন্সি জারি করা হয়েছে। পার্লামেন্টের অনুমোদনের পর প্রেসিডেন্টের এই আদেশ কার্যকর হবে। যেখানে সিসির প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আছে। খবর বিবিসির।

জরুরি অবস্থা বলবৎ থাকাকালীন কর্তৃপক্ষ কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার ও যেকোনো বাড়িতে তল্লাশি চালাতে পারবে। রোববার খ্রিস্টানদের পাম পরবের সময় আলেক্সান্দ্রিয়া ও তানতায় চালানো এসব হামলার দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)।

জোড়া বোমা হামলার পর ওইদিনই জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন সিসি। প্রেসিডেন্ট প্রাসাদে ওই বৈঠকের পর জরুরি অবস্থা জারির কথা ঘোষণা করেন তিনি।

মিসরের খ্রিষ্টানরা গতকাল ধর্মীয় দিবস ‘পাম সানডে’ পালন করছিলেন। এ সময় ভয়াবহ ওই হামলার ঘটনা ঘটে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তান্তা শহরে নিহত হয়েছেন ২৭ জন। আহত হয়েছেন কমপক্ষে ৭৮ জন। অন্যদিকে, আলেকজান্দ্রিয়ায় নিহত হয়েছেন ১৭ জন। আহত হয়েছেন ৪০ জন।

আইএসের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের যোদ্ধারাই তান্তা ও আলেকজান্দ্রিয়ার দুই গির্জায় হামলা চালিয়েছে।

আগেও আইএসের হামলার শিকার হয়েছে কপটিক সম্প্রদায়। গত বছরের ডিসেম্বরে কায়রোয় কপটিক সম্প্রদায়ের গির্জায় আত্মঘাতী হামলা চালিয়ে ২৫ জনকে হত্যা করে জঙ্গিগোষ্ঠীটি। তারা আরও হামলার হুমকি দিয়েছিল।

কপটিক খ্রিষ্টানরা মিসরের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। কপটিকরা মিসরের খ্রিষ্টান সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে বড় গোষ্ঠী। তারা দীর্ঘদিন ধরেই দেশের বিচার বিভাগ, বিশ্ববিদ্যালয়, পুলিশসহ প্রশাসনে নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ করে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ