বাংলাদেশের জনগণ তৃপ্ত নয়: খালেদা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘তিস্তাসহ সব আন্তর্জাতিক নদীর পানি পাওয়া বাংলাদেশের অধিকার। এটা কারও দয়ার বিষয় নয়।’ এছাড়া ভারত সফরে শেখ হাসিনা তৃপ্ত হলেও সাধারণ মানুষ তৃপ্ত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
বুধবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে নিজের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন এসব কথা বলেন।
প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে সরকারি বাসভবন গণভবনে ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই সফরে আমি সম্পূর্ণ তৃপ্ত, ফলপ্রসূ হয়েছে। সম্মানের দিক থেকে আমরা সমান-সমান। এখানে হতাশার কিছু নেই।’
প্রতিক্রিয়ায় পরদিন জরুরি সংবাদ সম্মেলনে ডেকে খালেদা জিয়া বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, তিনি নাকি এ সফরে তৃপ্ত। কিন্তু বাংলাদেশের জনগণ তৃপ্ত নয়, বরং আতংকিত।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী কতোগুলো আশ্বাস নিয়ে খালি হাতে ফিরে এসেছেন। আমাদের সুন্দরবন ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একটি কথাও বলেননি।’
বিএনপি চেয়ারপারসনের অভিযোগ, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনে যেসব সাফ্যলের চিত্র তুলে ধরেছেন তার বেশির ভাগ অসত্য ও একতরফা।’
তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণকে অন্ধকারে রেখে সরকার প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সমঝোতা ও চুক্তি করা হয়েছে। এসব চুক্তি ও সমঝোতার বিষয়ে সংসদে কোনো আলোচনা হয়নি।’
সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সুস্পষ্ট করে বলতে চাই- ভারতের সঙ্গে আমাদের বৈরিতা নেই। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে আমরা বিশ্বাসী। তবে দেশ ও জাতির ভবিষ্যৎ জড়িত রয়েছে এমন কোনো বিষয়ে বিএনপি চুপ থাকতে পারে না।’
এসময় তিনি বলেন, ‘ভাটির দেশ হিসেবে আন্তর্জাতিক সব নদীর পানি পাওয়া আমাদের অধিকার। এটা কারও দয়ার বিষয় নয়। তিস্তার পানি জটিলতার বিষটি ভারতের কেন্দ্রীয় সরকারকেই সমাধান করতে হবে।’
এসময় ২০-দলীয় জোটের শরিক দলগুলোর নেতা সহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি
‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী
গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার
সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ
বাড়লো ২ উপদেষ্টার দায়িত্ব, মন্ত্রণালয় কমলো ৮ প্রতিমন্ত্রীর,
জিলাপিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহার: মির্জাপুর বাজারের স্বপন মিষ্টান্নে ৭০ হাজার টাকা জরিমানা 