News Bangla 24 BD | ব্রিটেনের জলসীমায় রাশিয়ান যুদ্ধজাহাজ - News Bangla 24 BD
News Head
 বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার সংসদের খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে আমরা মুছে দেবো- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় মিলছে না তেল, গাড়ি আর মোটরসাইকেলের উপচে পড়া ভিড়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম দুই বছরের মধ্যে সর্বোচ্চ

রাশিয়ার দুটি যুদ্ধজাহাজ ব্রিটেনের জলসীমা ঘেঁষে যাচ্ছে। তাই এর উপর কড়া নজর রাখছে ব্রিটেনের যুদ্ধজাহাজ এইচএম এস সাউদারল্যান্ড। ব্রিটেনকে সুরক্ষিত রাখার সব বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির ডিফেন্স সেক্রেটারি মাইকেল ফ্যালন।

গতকাল রোববার ইংলিশ চ্যানেলের কাছাকাছি চলে আসে ওই দুই রাশিয়ান যুদ্ধজাহাজ। এর পরপরই সেই দুটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে এগিয়ে যায় ব্রিটিশ রয়্যাল নেভি।

ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএম এস সাউদারল্যান্ডের কমান্ডার অ্যান্ড্রু ক্যানেল বলেন, একটি বিশেষ ইউনিটকে এ কাজে নিযুক্ত করা হয়েছে।

সম্প্রতি, আমেরিকার তরফে ন্যাটো কর্মকর্তা সতর্কবার্তা দিয়ে বলেন, বর্তমানে ইউরোপে রাশিয়ান নৌবাহিনীর চলাফেরা বেড়েছে।

কিছুদিন আগে কেমিক্যাল অ্যাটাক নিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়াকে সমর্থন করায় মস্কো সফর বাতিল করে দেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এরপরই দুই দেশের সম্পর্কে ‘চিড়’ ধরেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ