News Bangla 24 BD | মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২০ - News Bangla 24 BD
News Head
 দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারায় বাংলাদেশ বাণিজ্যিকভাবে ব্রেইন চিপ ডিভাইসের অনুমোদন দিয়েছে চীন পপ তারকা টেইলর সুইফটই বিশ্বের সবচেয়ে ধনী গায়িকা পবিত্র ঈদুল ফিতর শেষে ফিরতি যাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

মেক্সিকোতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

স্থানীয় সময় রোববার (১০ জানুয়ারি) সকাল ৯টায় (বাংলাদেশ সময় রোববার দিনগত রাত ৯টা) দেশটির ভেরাক্রুজ অঙ্গরাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, ভেরাক্রুজে আতোয়াক নদীর সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় বাসটি।

ভেরাক্রুজ অঙ্গরাজ্যের সিভিল ডিফেন্সের প্রধান ইয়োলান্দা গুতিয়েরেজ জানিয়েছেন, বাসটিতে ৪৫ জন আরোহী ছিলেন। একটি ফুটবল টিম ও তাদের পরিবারের সদস্যরা এতে চেপে করডোবা শহর থেকে পেসো দেল মাচোতে যাচ্ছিলেন।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো এক টুইট বার্তায় হতাহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ